আপডেট : ২১ December ২০১৯
ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করতে চান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসুদা। ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় যুদ্ধাপরাধ হয়েছিল অথবা হয়ে আসছে-এমন মন্তব্য করে এ নিয়ে তদন্তে আন্তর্জাতিক আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান বেনসুদা। ২০১৫ সাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের যুদ্ধাপরাধের একটি মামলা খতিয়ে দেখছিল আইসিসি। তবে আইসিসির এ পদক্ষেপকে ভিত্তিহীন বলেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সদস্য না হওয়ায় ইসরায়েল বিষয়ক তদন্তের এখতিয়ার আইসিসির নেই। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকেই ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১