বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৯

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন


ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে আজ রোববার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আর্মি স্টেডিয়ামে তার মরদেহ আনা হয়।  

সকাল ৯টা থেকেই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন সাধারণ মানুষ, বিশিষ্টজন ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাহিনীর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

কিছুক্ষণের মধ্যে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে স্যার আবেদকে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১