বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

সেনবাগে মার্কেন্টাইল ব্যাংকের ১৪৬তম শাখার উদ্বোধন


নোয়াখালীর সেনবাগে মার্কেন্টাইল ব্যাংকের ১৪৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ১৪৬তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ সেনবাগ আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম ।

এ উপলক্ষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জহির আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.কামরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক এ এস এম ফিরোজ আলম, এ,কে.এম সাহিদ রেজা, এম এ খান বেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আবু নাছের (ভিপি দুলাল), ডিএমডি ও সিইও ও ড. মো. নুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের ১৪৬তম শাখার উদ্বোধন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১