বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

শ্রীপুরে প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


গাজীপুরের শ্রীপুরের ৫ শতাধিক দুস্থ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

সমাজ সেবক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন বাদশা এ কম্বল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও প্রতিবন্ধীরা সকাল থেকেই ওই স্কুল মাঠে এসে জড়ো হন। পরে কম্বল পেয়ে দরিদ্র অসহায়রা খুশিতে বাড়ি ফিরেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি কামরুল হাসান কাজল, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মো. হাফিজুর রহমান প্রমুখ।

এ দিকে মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন উপজেলার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। সরকারী বরাদ্দ থেকে শীর্তাত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

ইউএনও জানান, সরকারী বরাদ্দ ৪৪০০ কম্বল ছিল। এর মাঝে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে দেওয়া হয়েচে। পরে রেলস্টেশনসহ আশপাশে অসহায়দের তিনশ কম্বল বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে। জানুয়ারিতে আরো সরকারী বরাদ্দ আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১