বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৯

অন্যরকম নায়লা নাঈম


‘পাগল করে, আদর করে’ নতুন একটি গানের শিরোনাম। এর মিউজিক ভিডিওতে মডেল হলেন নায়লা নাঈম। এতে তাকে পশুপ্রেমী হিসেবে পাওয়া যাবে। গত মঙ্গলবার ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খান।

নতুন গানটি সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।

শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ন হয়েছে। এটি পরিচালনা করেছে অনন্য মামুন টিম। প্রযোজনায় সেলিব্রেটি প্রোডাকশন।

এ গানে নিজের অন্তর্ভুক্তি নিয়ে নায়লা নাঈম বলেন, বেশ যত্ন নিয়ে বানানো হয়েছে ভিডিওটি। লোকেশন ছিল চমৎকার। আমার অভিজ্ঞতা বেশ ভালো।

এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন। পাশাপাশি রাজধানীতে দন্ত চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১