আপডেট : ২৬ December ২০১৯
সিরাজগঞ্জের তাড়াশে মোটর সাইকেল দূর্ঘটনায় সাহেব আলী (৩২) নামের এক যুুবক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই শামীম হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাঁস্তা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সাহেব আলী মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে তার নিজ মোটর সাইকেল যোগে উপজেলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাঁস্তা এলাকায় একটি বাই সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মূর্মুষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিউয়ার রহমান কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১