আপডেট : ২৬ December ২০১৯
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকারী মো. সোহেল রানা এর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউএনও কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজু ও সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু এবং সহ- সভাপতি মো. জাফর উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি শেখ শামীম, দৈনিক জনতা প্রতিনিধি রিনা হায়াৎ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওবায়দুল পাঠান,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি কাজল তালুকদার , দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এনামূল হক তালুকদার, দৈনিক অবজারভার প্রতিনিধি জহিরুল ইসলাম মামুন , দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কবিরঞ্জন সাহা, দৈনিক নওরোজ প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক দিগন্ত বাংলা প্রতিনিধি জাহাঙ্গীর মজুমদার প্রমূখ।
মতবিনিময় সভায় ইউএনও মো. সোহেল রানা বলেন ন্যায় এর সাথে আছি অন্যায়ের সাথে নাই আইনের ভেতরে থেকে সর্বোচ্চ সেবা দিতে চাই। এটি হাওর সমতল পাহাড় নিয়ে সীমান্তবর্তী উপজেলা। একটি সমৃদ্ধ উপজেলা গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অগ্রগণ্য। উপজেলায় ভালো কাজের তথ্য আদান-প্রদানে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগীতা কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১