আপডেট : ২৬ December ২০১৯
ফকির লালন সাঁইজীর জীবন কর্ম ও মানবপ্রেমের মর্মীয় বানী পরিবেশনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দোসরপাড়া টেকেরহাট বটতলার পদ্মহেম ধামে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাধুসঙ্গ। বিকেল ৪টার দিকে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে এ সাধু সঙ্গ উদ্বোধন করেন। দুই দিনের সাধু সঙ্গে বাউল দরবেশ নহীর শাহ, সামছুল ফকির, মহরম শাহ, টুনটুন বাউল, ইলামা বাউলসহ ভারত ও বাংলাদেশের বাউল সঙ্গীত শিল্পীরা লালন শাহের গান পরিবেশন করবেন। দরবেশ নহীর শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদীখান সার্কেল রাজিবুল হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। দোসরপাড়া টেকেরহাট বটতলা পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা মো. কবির হোসেন জানান, বিকেলে উদ্বোধন হলেও লালন গীতির মূল আসর শুরু রাত ৮টার দিকে। সাধুসঙ্গ ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন অঞ্চল থেকে লালন ভক্তদের ঢল নেমেছে। আজ শুক্রবার বিকেল ৩ টা পর্যন্ত টানা চলবে সাধুসঙ্গ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১