আপডেট : ২৭ December ২০১৯
গোপালগঞ্জে ট্রলি উল্টে কিশোর চালক হানিফ চৌধুরী (১৫) নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হানিফ চৌধুরী একই উপজেলার পুকুরিয়া গ্রামের রহিস চৌধুরীর ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়ার একটি ইট ভাটা থেকে ইট নিয়ে চাপাইল এলাকায় নামিয়ে দিয়ে ফাঁকা ট্রলি নিয়ে ফিরছিলো হানিফ চৌধুরী। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় হানিফ চৌধুরী ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১