বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

 কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ তরুন গ্রেপ্তার


নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ  ৩ তরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলে‍া-  টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের কোলাহা গৌরাঙ্গী গ্রামের নিপেন্দ্র চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (২৭) ও একই গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে রবিন্দ্র চন্দ্র দাস (২৪) এবং একই জেলার সদরের নির্মল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (১৬)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মাজহারুল করিম ও এসআই মো. আক্রাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের নাজিরপুর নামকস্থানে পাঁচগাও টু ঢাকাগামী নৈশকোচ ক্রাউন ডিলাক্স গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয়মদ সহ ৩ তরুনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম ১৫ বোতল ভারতীয়মদ সহ ৩ তরুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ শনিবার সকালে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের  নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১