বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন উপলক্ষে কালকিনিতে আনন্দ মিছিল


আগামী ৫ জানুয়ারী বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক আনন্দ মিছিল ও সভা করেছে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।

আজ শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ চত্ত্বর থেকে মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি কাঁচা বাজারে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহীন ফকিরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বেপারী, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মুহিন হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১