বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশীল হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে বাবুরহাট স্কুলের ১০ যুগপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ফাইল ছবি


২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল ও করেজের ১২০ বছরপূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন আর আমরা স্বল্পোন্নত দেশ নই, আমরা এখন উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ হবে। তবে নিশ্চয়ই এর আগেই হবে।  আজকে সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন বিস্ময়ের সঙ্গে দেখছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে আপনার এই উন্নয়নের ম্যাজিক কি? আমি বিশ্বাস করি উন্নয়নের ম্যাজিক তার দেশপ্রেম। দেশের মানুষের প্রতি তার অকুন্ঠ ভালোবাসা এবং তার পিতারমতো তিনিও দেশ ও দেশের মানুষর প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন উন্নয়নের জন্য।

তিনি বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা শিক্ষার কারিকুলাম পরিবর্তন এনেছি এবং শিক্ষামন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।  সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সভাপতি শহীদ উল্যাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী। দু’দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালী, সৃস্মিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১