আপডেট : ২৮ December ২০১৯
শিবালয়ের পদ্মা রিভারভিউ হোটেল গ্যালারিতে ফিরমা ফাউন্ডেশন ও তারুণ্যের ছবিঘর ফটোগ্রাফিক সোসাইটি ‘ফিরমা ফিয়েস্টা-২০১৯’ নামে এ প্রথম আলোকচিত্র প্রদর্শনী, বাউল সংগীত ও পিঠা উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ২৫ ডিসেম্বর থেকে তিনদিনের এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, ফাউন্ডেশন সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি সজল সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু, তারুণ্যের ছবিঘর ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি মোস্তাফিজ নিশাত, কোষাধ্যক্ষ মীর নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, সৌখিন আলোকচিত্র গ্রাহকদের ১শ’ ছবির প্রদর্শনীতে ১ম এলিন আনসান তানভির ২৫ হাজার, ২য় মৃদুল নাথ ১৫ হাজার ও ৩য় তানজিম আলম টোকেন ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট লাভ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১