আপডেট : ২৮ December ২০১৯
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, শিগগিরই সারা দেশের সাংবাদিকদের একটি ডাটাবেজের আওতায় আনা হবে। তিনি বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ জন্য সব সাংবাদিক ও সাংবাদিক সংগঠনকে আরো সক্রিয় হতে হবে। আজ কুমিল্লায় সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন ও মান সংরক্ষেণর লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক ইশতিয়াক রেজা, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুজ্জামান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১