বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০১৯

লাইফ সাপোর্টে ফজিলাতুন্নেসা বাপ্পি


সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত ফজিলাতুন্নেসা বাপ্পিকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যার জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। তার রোগমুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১