আপডেট : ২৯ December ২০১৯
ময়মনসিংহের নবাগত জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদায়ী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন। আজ রবিবার দুপুরে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশ অফিসার্স মেসে এসে উপস্থিত হলে বিদায়ী পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, এস এ নেওয়াজী, আল আমিন, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে জেলার সকল পুলিশ কর্মকর্তাদের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে বিদায়ী পুলিশ সুপার পরিচয় করিয়ে দেন। এ সময় এ দু পুলিশ সুপারের পতিœরাও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১