বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৯

দুর্গাপুরের পরিবেশ রক্ষায় বেলার সমন্বয় সভা


নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে পৌর শহরের বিরিশিরির ওয়াইডব্লিউসিএ তে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি অজয় সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেড অব প্রোগ্রাম বেলা খোরশেদ আলম, কো অর্ডিনেটর বেলা এস এম মামুন, রিসার্চ কর্মকর্তা বেলা সোমনাথ লাহিড়ী, প্রেসক্লাব সভাপতি নির্মলন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ হক, সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা সহ প্রমুখ।

এই সময় বক্তারা সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিভিন্ন দিক তুলে ধরেন ।

তারা বলেন, বর্তমানে এই নদী থেকে পাঁচটি ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে । যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি বয়ে আনে । আর বালু উত্তোলনের জন্য যেসব বাংলা ড্রেজার ব্যবহার করা হচ্ছে তার ফলে জলজ পরিবেশ থেকে শুরু করে নদীর দুই পাড়ে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয় । তাই এই অপরিকল্পিত এই বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১