আপডেট : ৩১ December ২০১৯
তাড়াশে ২২ জন প্রতিবন্ধীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরন করা হয়েছে। মঙ্গলবার পরিবর্তনের আয়োজনে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উপজেলা বিআরডিবি হলরুমে পরিবর্তন সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মারফুদ-উল ইসলাম, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. আহসান হাবিব, পরিবর্তন পরিচালক আব্দুর রাজ্জাক, কো-অর্ডিনেটর রুখসানা খাতুন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১