বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

কলমাকান্দায় পরীক্ষার ফল খারাপ হওয়ায় আত্মহত্যা


নেত্রকোণার কলমাকান্দায় রুদ্র সরকার আলয় (১২) নামের  ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিজ বাড়ীতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।  

সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও চা বিক্রেতা রাখাল সরকারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকালে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালযের বার্ষিক ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল আলয়ের আশানুরূপ না হওয়ায় মন খারাপ করে বাড়িতে ফিরে আসে সে।

পরে তার জেঠী মা সবিতা তাকে জিজ্ঞাসা করে পরীক্ষার রেজাল্ট কি হয়েছে প্রশ্নের কোন উত্তর না দিয়ে সরাসরি তার ঘরে ঢুকে পড়ে আলয়। সন্ধ্যার পরেও ঘর থেকে না বের হওয়ায় জেঠীমা সবিতা ফের ডাকাডাকি শুরু করেন। ডাকাডাকি এক পর্যায়ে কোনো উত্তর না পেয়ে করে জানালা দিয়ে উকি মেরে দেখেন ঘরে আড়ার সাথে মাফলার পেচিয়ে ঝুলে আছে আলয়। তখন তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে ওখান থেকে  নামিয়ে আলয়কে কলমাকান্দা সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আশেক উল্লাহ খান তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন থানা পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে ওই রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১