আপডেট : ৩১ December ২০১৯
বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যারা নির্বাচনী মাঠ থেকে মাঝপথে পালিয়ে যায় তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাঠ থেকে সরে গিয়ে নির্বাচন বয়কট করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাছুয়াকান্দি বগার মোড়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন যে গন্ত্রতন্ত্রের একটি অংশ তা বিএনপি ভুলে গেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশে বিদেশে এই সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শীতার্ত মানুষ যেন কোনো কষ্ট না পায় সে জন্য দলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছে। এ সময় কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী আফিসার জাহিদ হাসান সিদ্দীকি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন,পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ নেতারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১