বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

কালিয়াকৈরে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নবীনগর-কালিয়াকৈর সড়কে উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।

স্থানীয় সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবীনগর-কালিয়াকৈর মহা সড়ক অংশে উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন যাবৎ স্থাপনা তৈরী করে অবৈধভাবে মহা সড়কের জমি জবর দখল করে আসছিল। মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। টাওয়েল টেক্সটাইল, ভাইকিংস ফুয়েল পাম্প, দোকান,মার্কেট ও ঘরবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে।

সড়ক ও জনপদ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক শাহানা ফেরদৌস, উপ-প্রকল্প ব্যবস্থাপক নাহিদা সুলতানা, সড়ক ও জনপদের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব আলম ফারুকী এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১