আপডেট : ০১ January ২০২০
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসায় মোট ২ লাখ ৮৫ হাজার ৫১০ সংখ্যক বই শিক্ষার্থীর মাঝে বিনামূূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে আনন্দের প্রতিচ্ছবি ভেসে উঠে। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসলাম গনি তালুকদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীরের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোপাজ্জল হোসেন তপন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলী আহম্মেদ, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমীক সুপার ভাইজার সোহেল হায়দার খান। হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালণায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য মো. রফিক ইসলাম, উপজেলা যুবলীগের কার্যকারী সদস্য লিংকন হাওলাদার, সাবেক ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব, বর্তমান সভাপতি ফরহাদ হোসেন ইমন, সাধারন সম্পাদক অনয় হাসান বেপারী প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১