আপডেট : ০১ January ২০২০
কক্সবাজারের মহেশখালী উপজেলাতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ বুধবার ১লা জানুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে এই বড়মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। তারা দুইজনই লবণ মাঠে কাজ করছিলো। নিহত ব্যক্তি হলেন, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের আহমদ কবির(৩২)। তিনি ওই এলাকার মৃত্যু আমির গোলালের ছেলে। একই ইউনিয়নের মাহারা পাড়া গ্রামের নুরুল করিবর নামের অপর একজন আহত হয় বজ্রপাতে। স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তি লবণ মৌসুমের শুরুর দিকে মাঠে কাজ করছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১