আপডেট : ০২ January ২০২০
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। পরে শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই। একই সময়ে রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। এ সিটিতে মেয়র পদে ৭ জন, ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১