বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২০

নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ থেকে দিবসের র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল-মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, ইউ,পি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবীর রাজু, মোঃ সায়েম সবুজ, মোঃ মনোয়ার হোসেন, মোঃ এনামুল হক, মোঃ আইনুল চৌধুরী, মোঃ সরোয়ার হোসেন, মোঃ আসমান জামিল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১