বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২০

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত


গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবসের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাম্মী আক্তার, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার মল্লিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অসহায় মুক্তিযোদ্ধা ও দুস্থ: মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মুকসুদপুরে “সোনার বাংলায় মুবিজ বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এই স্লোগনকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালন হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আযাদ, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিহাবউদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রযিত রায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১