বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২০

গোমতী নদীর চরে অবাধে মাটি কাটা, হুমকির মুখে বাঁধ, সড়ক ও সেতু


শীতের শুরু থেকে কুমিল্লার বুড়িচংয়ের অন্তত ২০টি পয়েন্টে গোমতী নদীর চর থেকে নির্বিচারে  মাটি কেটে নিয়ে যাচ্ছে কয়েকটি অসাধু চক্র। নদীর দুপাড়ের প্রতিরক্ষা বাঁধ কেটে ওঠানামা করছে শত শত ট্রাক্টর। রাতদিন মাটিবাহী ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। একদিকে ধুলায় বিপন্ন হচ্ছে পরিবেশ। অবাধে এসব মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছে প্রতিরক্ষা বাঁধ, সড়ক ও সেতু।

যত্রতত্র অবৈধ এসব মাটি কাটার ফলে খরস্রোতা গোমতী এখন মরাখালে পরিণত হয়েছে। বুড়িচং উপজেলার কামারখাড়া, গোবিন্দপুর, শ্রীপুর, বালিখারাসহ অন্তত ২০টি পয়েন্টে চলছে অবৈধ মাটিকাটার উৎসব।কয়েকটি চক্র ক্ষমতার দাপট দেখিয়ে দিনে-রাতে চুরি করছে গোমতীর মাটি। মাটি কাটা বন্ধের জন্য তাদের অনুরোধ করা হলে উল্টো হুমকির মুখে পরতে হচ্ছে স্থানীয়দের। একটা সময়ে গোমতীর চরে শুস্ক মৌসুমে সবজির চাষ হলেও এখন বঞ্চিত হচ্ছেন কৃষকরা।এছাড়া ধুলায় সমস্যায় পরছেন স্কুল গামী শিক্ষার্থীরাও।

কুমিল্লা বুড়িচং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) তাহমিদা আক্তার বলেন, বুড়িচং উপজেলার কয়েকটি স্থানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গোমতী নদীর অভ্যন্তরে বাকি যেসব স্থানে মাটি কাটা হচ্ছে, সেসব স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অবৈধ এসব মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি, ধুলার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নদী পাড়ের মানুষ । জেলার প্রধান এ নদীটি রক্ষায় প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ চেয়েছেন সাধারণ মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১