বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২০

২০১৯ সালে সড়কে প্রাণ গেছে ৫,২২৭ জনের: নিসচা


২০১৯ সালে ৪৭০২টি সড়ক দুর্ঘটনায় ৫২২৭ জন নিহত এবং আহত হন ৬৯৫৩ জন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরো ১৯৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক ‍দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং 'নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪৭০২টি। এতে আহত হন ৬৯৫৩ জন আর নিহত হন ৪৩৫৬ জন। তবে হাসপাতালে ভর্তির পর ও হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর আনুমানিক মৃত্যু হয়েছে ২০ শতাংশ অর্থাৎ ৮৭১ জনের। সব মিলিয়ে ২০১৯ সালে নিহতের সংখ্যা ৫২২৭ জন। এছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হন ১৯৮ জন এবং আহত হন ৩৪৭ জন। অন্যদিকে নৌ দুর্ঘটনার সংখ্যা ৩০টিতে, নিহত হন ৬৪ জন এবং আহত হন ১৫৭ জন।গত বছর অন্তত ৪,৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১