বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২০

চৌদ্দগ্রামে ৫ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ ব্যাংকার্স সোসাইটির


ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’ এর উদ্যোগে শুক্রবার অফিস ছুটির দিনে পাঁচ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার, পৌরসভার ফালগুনকরা, জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া, উত্তর বেতিয়ারা, চিওড়া ইউনিয়নের ধোড়করা, কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা, করপাটি ও মাসকরা গ্রামে পৃথকভাবে কম্বল বিতরণ করেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডাচ-বাংলা ব্যাংকের এসইভিপি মোহাম্মদ শহীদুল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এসইভিপি আবদুল্লাহিল কাফি মজুমদার, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা হাবিব মহসিন সুধন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহেল, এ জে বাহাউদ্দিন নোমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিপি কাজী তারেক, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ শাহেদ মিয়াজী, প্রাইম ব্যাংকের কর্মকর্তা ইমরান হোসেন, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবুল কাশেম, এবি ব্যাংকের কর্মকর্তা শামছুল ইসলাম ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. লোকমান হোসেন সুমন প্রমুখ।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস) আর্ত-মানবতার সেবায় সব ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১