বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২০

টঙ্গীবাড়ীতে সেলাই মেশিন বিতরণ


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১টায় উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামের কাজী বাড়িতে এ সেলাই মেশিন বিতরণ হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ তার ব্যক্তিগত অর্থায়নে ১৭টি পরিবারের মাঝে ১৭টি সেলাই মেশিন দেয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত শাহীনসহ স্থানীয় ব্যক্তিরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১