বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২০

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা কোরবান আলী আর নেই


লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার কোরবান আলী (৭৫) আর নেই। শুক্রবার রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাযা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।

কোরবান আলী উপজেলার নিজ গড্ডিমারী গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি গড্ডিমারী  ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের মানুষ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১