আপডেট : ০৪ January ২০২০
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে ঐতিহ্যবাহী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের আয়োজনে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা শেষে বর্ন্যাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে প্রমুখ। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ওরফে সুজন ও পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফার নেতৃত্বে আজ বুধবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গয়না ঘাটা ব্রিজের নিচে মহাসড়কের উপরে প্রায় ৫/৬ হাজার নেতাকর্মী জড়ো করে বিশাল সমাবেশ করেছে এবং ৪০ পউন্ডের একটি কেককেটে জন্মদিন পালন করেছে। এ সময় মহাড়কের দুই পাশে দুরপাল্লার যানবাহনসহ শত শত যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রায় ৩৫ মিনিট মহাসড়ক আটকে কর্মসূচি পালন শেষে র্যালি করে গৌরনদী বাসস্ট্যান্ড গিয়ে র্যালি শেষ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১