আপডেট : ০৪ January ২০২০
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে টিসিবি’র পেঁয়াজ কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও টরকী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবি’র ডিলার শিশির কুমার কুন্ড ন্যায্যে মূল্যের পেঁয়াজ বেশি মুনাফার লোভে কালো বাজারে বিক্রি করে দেয়। খবর পেয়ে টরকী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় ডিলার শিশির কুন্ড। ঘটনার সত্যতা স্বীকার করে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, কালোবাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টিসিবি’র পিঁয়াজ পাইকারী বিক্রির কোন সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে কালো বাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ডিলার শিশির কুন্ড।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১