বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২০

শ্রীপুরে কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর এলাকায় শেষ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও করে ছাত্রলীগ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রলীগরে সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হারুন অর রশিদ রনি, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম মন্ডল, শাহিন আলম প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম মন্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ওমর ফারুক শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরে আলম মোল্লা,রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ আলী শেখ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম শেখ, ছাত্রলীগ নেতা মোরশেদ ফকির, সাইফুল ফকির, আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন শামীম, নাহিদ হাসান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১