বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২০

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নারী মাদক কারবারি নিহত


কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সমুদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত সমুদা বেগমের বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায়।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক আরিফুর রহমান, কনেস্টেবল রুবেল, রাসেল ও হাবিব।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোর রাতে একদল পুলিশ টেকনাফের খারাংখালী লবণের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১