আপডেট : ০৫ January ২০২০
বীরত্ব দেখিয়ে সাহসিকতার সঙ্গে অপরাধ দমন করে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফের প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম, বার) পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশে সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত। পুলিশের দক্ষ ও বিচক্ষণ এই কর্মকর্তা নেত্রকোনা জেলার সদর সার্কেল অফিসার থাকাকালেও কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম অর্জন করেন। আজ রোববার সকালে পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন তিনি। ছানোয়ার হোসেন বিভিন্ন বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তার, বিকাশ ও বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার, দেশি-বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। এরই সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা নিষ্পত্তি না হওয়া রক্তক্ষয়ী সামাজিক পুরাতন বিরোধ আলোচনায় নিষ্পত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণে ব্যাপক ভূমিকা রাখছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১