বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২০

সাতক্ষীরার শ্যামনগরে নারী পুরুষের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা ম্যাপ


সাতক্ষীরার শ্যামনগরের আমীর আলী (৪৫) ও ফাতেমা খাতুন (২১) নামে দুই নারী পুরুষ আত্মহত্যা করেছে।

আজ রোববার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনীর গ্রাম ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন বুড়িগোয়ালিনীর তাকিম গাজীর ছেলে আমীর আলীর ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, আমীর আলীর মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে ফাতেমা খাতুনরএর মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওসি আরও জানান উভয় ঘটনায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছে নারী পুরুষদ্বয়।

মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাাতক্ষীরায় মদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১