বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০২০

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


সরকারের এক বছর পূর্তিতে আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী পদে রয়েছেন শেখ হাসিনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারো নেই।

শেখ হাসিনার মন্ত্রিসভায় মন্ত্রী রয়েছেন ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন এবং উপমন্ত্রী রয়েছেন রয়েছেন ৩ জন। এছাড়া নতুন সরকার গঠনের পর এ পর্যন্ত ৭ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১