বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০২০

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

সড়ক দূর্ঘটনা প্রতীকী ছবি


সীতাকুণ্ডের সলিমপুরের বাইপাস রোডে সড়ক দূর্ঘটনায় বাবলু ফকির (৩২) নামের এক চলক নিহত ও চালকের সহকারির গুরুতর আহত হয়।

আজ মঙ্গলবার রাত তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাবলুগোপালগঞ্জ জেলার নিলমাট থানার গোবরা গ্রামের মৃত দাউদ আলী ফকিরের পুত্র। এবং সে আড়ং ডেইরি মিল্কের মিনি কাভার্ডভ্যানের চালক।

জানাযায়, গভীর রাতে চট্টগ্রামমুখী আড়ং মিল্কের গাড়িটি বন্দর রোডে প্রবেশ করার সময় অন্য একটি লরীর পিছনে ধাক্কা দিলে ঘটনারস্থলে চালক নিহত ও চালকের সহকারি গুরুতর আহত হয়। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবং গুরুতর আহত চালকের সহকারিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে নিহত একজনকে ও আহত যুবককে উদ্ধার করি। নিহত চালকের লাশ চটগ্রামের মর্গে প্রেরণ করা হয়েছে, গাড়িটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১