বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২০

মানিকগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন


মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভোরে, সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার ছেলে আব্দুর নূর (৬)।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, কাউন্নারা গ্রামের আব্দুর রহিম কারীর ছেলে মজনু মিয়া প্রায় ১৫ বছর ধরে সৌদি প্রবাসী। বৃহস্পতিবার ভোরে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীন ও তার ছেলের মরদেহ দেখতে পায়। ওই বাড়ির দোতলার একটি ইউনিটে পারভীন তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের অপর দুটি ইউনিটে পারভীনের শ্বশুর-শ্বাশুড়ি ও পারভীনের স্বামীর দুই ভাই পরিবার নিয়ে থাকতেন। ওসি জানান, পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করেহত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে পরকীয়ার কোন ঘটনাও থাকতে পারে।  সুরতহাল শেষে তাদের মরদেহ মর্গে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১