আপডেট : ০৯ January ২০২০
বাংলাদেশ পুলিশ সপ্তাহে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আকরাম হোসেন বাজিমাত করেছেন রাষ্ট্রের সর্ব্বোচ পুরস্কার "পিপিএম পদক"। পুলিশ সপ্তাহে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শ্রেষ্ঠ পদকের এ ব্যাচ পড়িয়ে দেন। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ সহ পুলিশের অন্যান্য অফিসারগন এই আনন্দে এসআই আকরাম হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান ডিবি কার্য্যলয়ে। এসআই আকরাম হোসেন এর পূর্বে আইজিপি পদক ও ময়মনসিংহ রেঞ্জের ৮ বার শ্রেষ্ঠ এস আই এর সনদ লাভ করেন। অসীম সাহসিকতা,ও বিরত্বপূর্ণ কর্মগুনে আলো ছড়ানো ডিবি পুলিশের এস আই আক্রাম হোসেনের এ পদক লাভে অন্যান্য পুলিশকে আরও দায়িত্বশীল হতে উৎসাহ করবে বলে মত প্রকাশ করেন এস আই আক্রাম হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১