আপডেট : ০৯ January ২০২০
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত লিডার আব্দুস সামাদ জানান, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১