আপডেট : ১০ January ২০২০
গত বছরের শেষপ্রান্তে এসে বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার প্রিয় মুখ ও উপস্থাপিকা মুনিয়া ইসলাম। গত বছরের ২৮ ডিসেম্বর মুনিয়ার গায়ে হলুদ হয়। আর তার পরের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রাজধানীর সেনা মালঞ্চে। মুনিয়ার স্বামীর নাম আজওয়াদ হায়দার। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আজওয়াদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকায় এর আগে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে তিনি আমেরিকায় এমবিএ করছেন। মুনিয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি মনের মতো একজন মানুষ পেয়েছি। আমার বিয়ের আনুষ্ঠানকিতায় যারা উপস্থিত হয়ে আমাকে, আজওয়াদকে দোয়া করে গেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মতো মানুষটিকে নিয়ে সুখী হতে পারি, সারা জীবন সুখে শান্তিতে একসঙ্গে কাটিয়ে দিতে পারি। মুনিয়ার বাবা নজরুল ইসলাম, মা হাসিনা আক্তার। আজওয়াদের বাবা আনোয়ারুল হায়দার ও মা জামিলা হায়দার। মুনিয়ার বাবা ২০১৪ সালে মারা যান। তার গ্রামের বাড়ি যশোরে। বর্তমানে মুনিয়া চ্যানেল আইয়ের ‘গান দিয়ে সকাল শুরু’, ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। গতকালই তিনি বিয়ের পর প্রথম অনুষ্ঠান করলেন। মুনিয়া জানান, শিগগিরই তারা হানিমুনে আমেরিকার উদ্দেশে উড়াল দেবেন। এদিকে মুনিয়া ভালো গল্প এবং চরিত্রে পেলে নাটকেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে তিনি রুলীন রহমানের পরিচালনায় ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১