আপডেট : ১০ January ২০২০
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, সংগীতশিল্পী মেহেরীন ভূঁইয়া মাহমুদ ও হিমালয় পর্বতবিজয়ী এম. এ. মুহিতকে নেপালের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বারিধারায় নেপালি দূতাবাসে আয়োজিত ‘নেপাল সফর ২০২০’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন সেক্রেটারি কেদার বাহাদুর অধিকারী। আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র, ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং গণ্যমান্য সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা। অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম সুজন, কেদার বাহাদুর অধিকারী ও নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র তিনজন শুভেচ্ছাদূতকে প্রশংসাপত্র ও অভিনন্দন জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১