বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

ইজতেমা ময়দানে ২ মুসল্লির মৃত্যু


টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। খবর ইউএনবির।

তারা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ আলী (৭০)।

বিশ্ব ইজতেমা ময়দানের তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন জানান, শীতের মধ্যে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খোকা মিয়া এবং রাত ১টার দিকে মোহাম্মদ আলী নিজ নিজ তাঁবুতে মারা যান।

এ নিয়ে চলতি বছরে ইজতেমা ময়দানে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে পৌঁছানোর পরপরই ইয়াকুব আলী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে এসেছিলেন।

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে শুরু হয়েছে হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনদিনের প্রথম পর্বের ইজতেমা ১২ জানুয়ারি শেষ হবে। ইজতেমার দ্বিতীয় পর্ব ১৭ থেকে ১৯ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১