বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঈশ্বরদীতে জাতীয়,দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে পালিত হয়। আজ শুক্রবার সকাল ৭টায় শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলমত হোসেন, আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন ও আবুল কাশেম গোলবার হোসেন,  উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১