বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান বিধ্বস্ত!


ইউক্রেনের বিধ্বস্ত হওয়া বিমানটি ভুল করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে কানাডা ও যুক্তরাজ্য।

মার্কিন গণমাধ্যম ইউ ইয়র্ক টাইমস একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলছে, ভিডিওটি যাচাই করে বিমানটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে মনে হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছে পারান্দ শহরে বিমানে কোনকিছু আঘাত করে। তখনই বিমানটি বিধ্বস্ত না হয়ে কয়েক মিনিট ওড়ার পর বিমানবন্দরের দিকে ফিরতে দেখা যায়। সে সময় বিমানটি সংকেত পাঠানো বন্ধ করে এবং আগুন নিয়ে তেহরান বিমানবন্দরের ওপরে কিছুক্ষণ ওড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।

ভিডিও ফুটেজে পাওয়া শব্দ এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য ও উপগ্রহের ছবি মিলিয়ে ভিডিওর বিমানটিকে ফ্লাইট পিএস৭৫২ বলছে নিউ ইয়র্ক টাইমস।

ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে কানাডা ও অন্যান্য তদন্ত সূত্রে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, সম্ভবত ভুল করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র বিমানটিতে আঘাত করে থাকতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও তার সঙ্গে সুর মিলিয়েছেন। তবে, ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা একেবারেই উড়িয়ে দিয়েছে ইরান। 

এ ঘটনায় কানাডা ও যুক্তরাজ্য পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

গেল বুধবার ইরানের তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়ে ১৭৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১