বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল, সম্পাদক ইব্রাহিম


টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার গোহাইলবাড়ী হাজী আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬২৪জন শিক্ষকের মধ্যে ৬১১জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।

রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বলেন, সভাপতি পদে শহীদুল ইসলাম ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন পেয়েছেন ২৭৮ ভোট। অন্যদিকে প্রথমবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল। তিনি পেয়েছেন ৩৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছোট মৌষা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদ পেয়েছেন ২৭৬ ভোট।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, খুবই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই কোনো প্রার্থীর কোনো প্রকার অভিযোগ নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১