বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

গোপালগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন, বিভিন্ন কর্মসূচি পালিত


গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচি উপভোগ করে গোপালগঞ্জের সকল শ্রেণী- পেশার মানুষ।

শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ সরকারী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারন মানুষ।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দেশের ন্যায় গোপালগঞ্জের দুইটি স্থান গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ক্ষণগণনার জন্য স্থাপিত দু’টি ঘড়িতে ক্ষণগণনা শুরু হয়। এর আগে বেলা ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১