আপডেট : ১০ January ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে চাঁদপুরে আনন্দ র্যালি বের হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম সম্মুখ থেকে ১০ হাজার লোকের অংশগ্রহনে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের হয়ে স্টেডিয়াম রোড, মিশন রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবু রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। আনন্দ র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১